দ্য পপুলেশন ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব ফিলিস্তিন (পিএফএলপি) জানিয়েছে, বৈরুতের কোলা জেলাকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ওই তিন নেতা নিহত হয়েছেন।
সংবাদমাধ্যম রয়টার্সের প্রত্যক্ষদর্শী জানিয়েছে, বিমান হামলাটি লেবাননের রাজধানী বৈরুতের কোলা জেলার একটি ভবনের ওপর চালানো হয়।
.png)
তবে এ নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল সেনাবাহিনী। লেবাননে হিজবুল্লাহ মিলিশিয়া বাহিনী এবং ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর ফলে মধ্যপ্রাচ্যে আরও অস্থিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ফলে এতে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়তে পারে।
দ্য পপুলেশন ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব ফিলিস্তিন একটি সশস্ত্র সংগঠন। তারাও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।
রোববার ইসরায়েল বিমান বাহিনী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এছাড়া হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার পর লেবাননে তাদের আরও একাধিক স্থাপনা লক্ষ্য বিমান হামলা অব্যাহত রয়েছে।