জানা গেছে, ২৩ সেপ্টেম্বর থেকে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর সংঘাতে ৯০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রতিনিধি গনজালো ভারগাস লোসা বলেন, সিরিয়ায় আশ্রয় নেয়াদের মধ্যে ৮০ শতাংশই সিরিয়ার নাগরিক এবং ২০ শতাংশ লেবানিস।
.png)
প্রায় ১৩ বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধের সময় লেবাননে আশ্রয় নিয়েছিল এই সিরিয়ানরা। তারাই এখন আবার সিরিয়ায় ফিরতে বাধ্য হচ্ছে। তাদের জন্য এটি অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত।
তিনি বলেন, সিরিয়ার সরকার ও অংশীদারদের সঙ্গে মিলে শরণার্থীদের গ্রহণ ও প্রক্রিয়াকরণে কাজ করে যাচ্ছে ইউএনএইচসিআর। সিরিয়াও লেবাননের নাগরিকদের জন্য প্রবেশের অনুমতি দিচ্ছে।
লেবাননে প্রায় ১৫ লাখ সিরিয়ান বাস করছে যারা তাদের নিজ দেশে গৃহযুদ্ধের কারণে সেখানে আশ্রয় নিয়েছিল।
এদিকে পশ্চিমাদের যুদ্ধবিরতির আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিছে গত সোমবার থেকে লেবানননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় এ পর্যন্ত ৭০০ শতাধিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় ৫ হাজারের বেশি মানুষ। লেবাননের স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।