এদিকে ইসরায়েল দাবি করেছিল বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডারসহ ৬ জন নিহত হয়েছে। এর কয়েক ঘণ্টা পর হিজবুল্লাহ জানায়, হিজবুল্লাহর শীর্ষ নেতা ইব্রাহীম মুহাম্মদ কুবাইসি ইসরায়েলি হামলায় মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর) নিহত হয়েছেন।
ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, ইব্রাহিম মুহাম্মদ কুবাইসি হিজবুল্লাহর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট ইউনিটের নেতৃত্বে ছিলেন। ২০০০ সালে তিনজন ইসরায়েলি সৈন্যকে অপহরণ করে হত্যার ঘটনায়ও তার হাত ছিল বলে দাবি করে ইসরায়েল।
.png)
গত সপ্তাহে লেবাননে একের পর এক পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে কয়েক ডজন নিহত ও হাজার হাজার মানুষ আহত হন। এর পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে ওই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই লেবাননের দক্ষিণাঞ্চলসহ রাজধানী বৈরুতের কাছে সরাসরি হামলা শুরু করে ইসরায়েল।