ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জার্মানিতে বিস্ফোরণ, ভবন ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪২, ১৬ সেপ্টেম্বর ২০২৪
জার্মানিতে বিস্ফোরণ, ভবন ক্ষতিগ্রস্ত
ছবি: সংগৃহীত

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর কোলনে একটি বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণে বড় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে অভিযান শুরু করেছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে নর্থ রাইন ভেস্টফালিয়া রাজ্যের কোলন শহরের মাঝামাঝি এলাকা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। বিস্ফোরণের পরই শহরটির কেন্দ্রের রুডলফপ্লাৎজ ও ফ্রিজেনপ্লাৎজ অঞ্চলের মধ্যকার সংযোগ-সড়ক বন্ধ করে দেওয়া হয়।

জার্মান বিভিন্ন সংবাদমাধ্যম ও বার্তাসংস্থা ডিপিএর খবর অনুযায়ী, সেখানে পুলিশের বড় ধরনের অভিযান চলছে।

Advertisement

কোলন শহরের হোহেনজলের্নরিং পাড়াটি মূলত ক্লাব, বার ও পাবের জন্য পরিচিত। সেই অঞ্চলেই বিস্ফোরণটি হয় বলে জানা গেছে। বিস্ফোরণের ফলে সেখানকার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রেডিও কোলনের খবরে বলা হয়েছে, বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন, তবে আর কোনও সংবাদমাধ্যমে হতাহতের কোনও খবর আসেনি। এছাড়া কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানা যায়নি।

সূত্র: ডয়চে ভেলে

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!