ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৩ বিচ্ছিন্নতাবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২৮, ১১ সেপ্টেম্বর ২০২৪
কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৩ বিচ্ছিন্নতাবাদী নিহত
ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।

বুধবার কাঠুয়া জেলার খান্দারা টপ এলাকায় ভারতের সামরিক বাহিনীর বিশেষ শাখা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, কাঠুয়া জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। অভিযান এখনো চলছে। ঘটনাস্থলে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

Advertisement

পুলিশ আরো বলছে, গোপন আস্তানায় বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে বিচ্ছিন্নতাবাদীরা গুলিবর্ষণ করায় সেখানে পাল্টা গুলির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র বলছে, বন্দুকযুদ্ধের স্থানে ড্রোন উড়িয়ে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে জম্মু-কাশ্মীরে তিন দফার ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে, বুধবার সকালের দিকে পাকিস্তানের সামরিক বাহিনীর গুলিতে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ান আহত হয়েছেন। জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরের কাছে পাকিস্তানি বাহিনীর গুলিতে আহত হন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!