ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এবার ভারতে শনাক্ত হলো এমপক্স

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১৬, ৮ সেপ্টেম্বর ২০২৪
এবার ভারতে শনাক্ত হলো এমপক্স
ফাইল ফটো

ভারতে এক ব্যক্তির শরীরে এমপক্সের সন্দেহজনক সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ওই ব্যক্তি সম্প্রতি ভাইরাসের প্রাদুর্ভাবে ভুগছে—এমন একটি দেশ থেকে ফিরেছেন।

রোববার (৮ সেপ্টেমবর) মন্ত্রণালয় জানায়, রোগীকে একটি হাসপাতালে বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।

তবে রোগী কোন ধরনের এমপক্স ভাইরাসে আক্রান্ত হতে পারেন নির্দিষ্ট করে জানানো হয়নি। সংক্রমণ নিশ্চিত করতে পরীক্ষা করা হচ্ছে।

Advertisement

মন্ত্রণালয় আরো বলেছে, নির্ধারিত প্রোটোকল অনুযায়ী রোগীর চিকিৎসা চলছে।

তার সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করতে ও দেশে এর প্রভাব মূল্যায়নের জন্য প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

গত মাসে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে জানায়, আফ্রিকায় এমপক্সের একটি নতুন স্ট্রেন ছড়িয়ে পড়ার পর থেকে ভারত সতর্ক রয়েছে। ভারত ২০২২ থেকে ২০২৪ সালের মার্চের মধ্যে পুরানো স্ট্রেনের ৩০টি সংক্রামণ শনাক্ত করেছে, যা ক্লেড-২ নামে পরিচিত।

ঘনিষ্ঠভাবে এমপক্স আক্রান্তের সংস্পর্শে গেলে এ রোগ ছড়াতে পারে। সাধারণত মৃদু হলেও বিরল ক্ষেত্রে এ রোগ মারাত্মক হতে পারে। এর উপসর্গ ফ্লুর মতো এবং শরীরে পুঁজযুক্ত ক্ষত সৃষ্টি হয়।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!