এর কয়েক ঘণ্টা আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় তিনজন বেসামরিক কর্মী নিহতের ঘটনার প্রতিশোধ নিতেই রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ।
গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।
.png)
হিজবুল্লাহ জানায়, তারা লেবাননের ফ্রউন গ্রামে জরুরি সেবা কর্মীদের ওপর শত্রুর আক্রমণের হামলার জবাবে রবিবার ভোরে কিরিয়াত শমোনা এলাকায় ফলাক রকেট নিক্ষেপ করেছে।
শনিবার লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় এ গ্রামে আগুনে তিনজন জরুরি সেবা কর্মী নিহত হয়েছেন। আহত আরও দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
লেবাননের সিভিল ডিফেন্স বলেছে, অগ্নিনির্বাপণ মিশন শেষে ফেরত আসা তিন কর্মচারীকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেই হামলায় তারা নিহত হন।
একটি সরকারি সংস্থার দলের ওপরে এমন ‘নির্লজ্জ হামলার’ নিন্দা জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।