মিসিসিপি অঙ্গরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায় সিএনএন।
মিসিসিপি হাইওয়ে টহল জানিয়েছে, মহাসড়কে দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৬ ও ১৬ বছর বয়সী দুই ভাই-বোনও ছিল। ৩৭ জন যাত্রীকে ভিক্সবার্গ ও জ্যাকসনের হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে।
.png)
হাইওয়ে টহল আরো জানিয়েছে, ছয় যাত্রীকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয় এবং সপ্তম যাত্রী হাসপাতালে মারা যান।
ওয়ারেন কাউন্টি শেরিফ মার্টিন পেস সিএনএনকে বলেন, যে কোনো দুর্ঘটনায় আহত বা নিহতের ঘটনা দুঃখজনক কিন্তু যখন এমন পরিস্থিতি হয় যেখানে একাধিক প্রাণহানি এবং আঘাতের ঘটনা ঘটে, তখন এটি আরও মর্মান্তিক।
এদিকে দুর্ঘটনাটি তদন্তাধীন বলে জানিয়েছেন শেরিফ মার্টিন পেস।
সূত্র : সিএনএন