ফিলিস্তিনি এই চার সাংবাদিক হলেন, আলোকচিত্রী মোতাজ আজাইজা, টিভি সাংবাদিক হিন্দ খৌদারি, সাংবাদিক ও অধিকারকর্মী বিশাস ওউদা এবং বর্ষীয়ান সাংবাদিক ওয়ায়েল আল–দাহদৌহ।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল হত্যা ও ধ্বংসযজ্ঞ চলছে। নিহত হয়েছেন ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি। গাজায় চলমান হত্যাযজ্ঞের খবর ও ছবি এই চার সাংবাদিক পাঠক ও শ্রোতা-দর্শকদের অন্তঃদৃষ্টি দিয়ে উপলব্ধি করতে সাহায্য করেছেন।
.png)
প্রতি বছর শান্তিতে নোবেল পুরস্কার দেয় নরওয়েজিয়ান নোবেল কমিটি। চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ২৮৫টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে ১৯৬ ব্যক্তি ও ৮৯টি সংগঠন।
চলতি বছরের বিজয়ীর নাম ঘোষণা হবে ১১ অক্টোবর। ১০ ডিসেম্বর হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান।