ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

থাইল্যান্ডের ফুকেট দ্বীপে কাদা ধসে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১৯, ২৬ আগস্ট ২০২৪
থাইল্যান্ডের ফুকেট দ্বীপে কাদা ধসে নিহত ১৩
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ফুকেট দ্বীপের একটি রিসোর্টে কাদা ধসে এক রাশিয়ান দম্পতি-সহ অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযানের সমাপ্তি ঘোষণা করে রোববার থাই কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

ফুকেটের গভর্নর সোফন সুওয়ান্নারাত বলেছেন, গত সপ্তাহে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের দক্ষিণাঞ্চলের জনপ্রিয় পর্যটন গন্তব্য ফুকেটের বিগ বুদ্ধের কাছে কাদা ধসের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন নিখোঁজ হয়ে পড়েন।

সোফন বলেন, ফুকেট দ্বীপে কাদা ধসের ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে রাশিয়ান এক দম্পতি, মিয়ানমারের ৯ জন অভিবাসী শ্রমিক এবং দু’জন থাই নাগরিক রয়েছেন। কাদা ধসে প্রায় ২০ জন আহত ও ২০৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

ফুকেটের এই গভর্নর বলেছেন, কর্তৃপক্ষ নিহতদের আত্মীয়স্বজন ও দূতাবাসের সাথে যোগাযোগ করছে। এছাড়া সেখানে বড় ধরনের পরিচ্ছন্নতা কাজ শুরু করা হয়েছে।

সূত্র: রয়টার্স।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!