ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনে ভারি বৃষ্টিপাত ও বন্যায় ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:২৬, ২৪ আগস্ট ২০২৪
চীনে ভারি বৃষ্টিপাত ও বন্যায় ১১ জনের মৃত্যু
ফাইল ফটো

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিংয়ে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১৪ জন।

শুক্রবার (২৩ আগস্ট) এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টিপাত বেশি হয়েছে প্রদেশের জিয়ানচ্যাং জেলা, সুইঝোং জেলা এবং হুলুদাও শহরে। যারা নিহত এবং নিখোঁজ হয়েছেন, তারাও এই তিন এলাকার।

Advertisement

নিখোঁজদের সন্ধানে দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা সর্বাত্মক অভিযান শুরু করেছেন বলে সিসিটিভিকে জানিয়েছে প্রাদেশিক সরকার।

প্রসঙ্গত, গত ৪ দিন ধরে বৃষ্টি হচ্ছে লিয়াওনিং প্রদেশে। তার মধ্যে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত চলেছে বিরামহীন বর্ষণ।

প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত লিয়াওনিংয়ের বিভিন্ন উপদ্রুত এলাকা থেকে ৫০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

সূত্র: এএফপি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!