বৃহস্পতিবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সি।
প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার (২২ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যার দিকে রাজধানীর দক্ষিণে বুচেওন এলাকায় অবস্থিত ৯ তলা ওই হোটেলটিতে আগুন লাগে। আগুনের ব্যাপ্তি বেশ বড়, কারণ ফায়ার সার্ভিসের ৪৬টি ট্রাক এবং ১৫০ জন কর্মী আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু এখনও সফল হননি।
.png)
এদিকে ঠিক কী কারণে আগুন লাগল— তা এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেছেন, ‘নিহতের সংখ্যা আরো বৃদ্ধির আশঙ্কা রয়েছে। আপাতত আমরা আগুন নেভানোর দিকেই মনোযোগ দিচ্ছি।’
সূত্র: রয়টার্স, দ্য স্ট্যান্ডার্ড