ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ায় যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫২, ১৭ আগস্ট ২০২৪
রাশিয়ায় যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত
ছবি: সংগৃহীত

রাশিয়ায় একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার সময় সাইবেরিয়ার আকাশে এ সামরিক বিমান বিধ্বস্ত হয়। শুক্রবার আঞ্চলিক গভর্নর ইগর কোবজেভ এ কথা জানিয়েছেন।

ইগর কোবজেভ বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী প্রযুক্তিগত ত্রুটির কারণে দুর্ঘটনাটি হয়েছে। টিইউ-২২এম৩ নামের বিমানটি বৃহস্পতিবার রাতে ইরকুৎস্কের একটি নির্জন এলাকায় বিধ্বস্ত হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কোবজেভ টেলিগ্রাম বার্তায় লিখেছেন, সেখানে সারা রাত ধরে উদ্ধার প্রচেষ্টা চালানো হয়। এ দুর্ঘনায় দুর্ভাগ্যবশত একজন পাইলট প্রাণ হারিয়েছে এবং তিনজন আহত হয়েছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!