ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মালয়েশিয়ায় বন্যা: টিনের চালে থেকে ২ বাংলাদেশি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:০৯, ১২ আগস্ট ২০২৪
মালয়েশিয়ায় বন্যা: টিনের চালে থেকে ২ বাংলাদেশি উদ্ধার
ছবি: সংগৃহীত

অতি ভারি বৃষ্টিপাতের কারণে মালয়েশিয়ার মেলাকা রাজ্যের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। এমতাবস্থায় দেশটির আলোর গাজার কাম্পুং পাদাং কামবিংয়ে একটি বাড়ির টিনের চালে আটকা পড়েন দুই বাংলাদেশি। পরে আলোর গাজাহ ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের ৯ জন দমকলকর্মী গিয়ে তাদের উদ্ধার করেন।

জানা যায়, দেশটির মেলাকা রাজ্যের মসজিদ তানাহ, আলোর গাজাহ, কামপুং পায়া লেবার, রামুয়ান চীন বেসার, তামান মসজিদ তানাহ রিয়া এবং ডুরিয়ান দাউনে বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে ঘরবাড়ি, মানবেতর জীবনযাপন করছে বন্যাদুর্গত এলাকার মানুষ।

Advertisement

স্থানীয় সময় রোববার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে দুইজন বাংলাদেশি বন্যায় আটকা পড়েন। পরে একটি জরুরি কল পাওয়ার পর আলোর গাজাহ ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের ৯ জন দমকলকর্মী প্রায় ২০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছান। এরপর একটি বাড়ির টিনের চালে আটকেপড়া দুই বাংলাদেশিকে উদ্ধার করা হয়।

দমকলকর্মীরা জানান, ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান বন্যার পানি থেকে বাঁচতে ২০ বছর বয়সী দুইজন বাংলাদেশি ওই বাড়ির টিনের চালে উঠে পড়েন এবং তাদের সাহায্য করতে স্থানীয়দের অনুরোধ করেন। ওই দিন সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে দমকলকর্মীরা অভিযান চালিয়ে দুই ভুক্তভোগীকে উদ্ধার করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!