রোববার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট এবং ওই এলাকার বাসিন্দাদের ফোনে ম্যাসেজ ও অডিও বার্তা পাঠিয়ে এ নির্দেশনা দেয় ইসরায়েল। এক্সের পোস্টে বলা হয়, ‘আপনাদের নিজের নিরাপত্তার জন্য অবশ্যই এই এলাকা থেকে অবিলম্বে সরে যেতে হবে। আপনি যে এলাকায় আছেন, সেটি একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচিত।’
.png)
দক্ষিণ গাজার খান ইউনিসে কেন্দ্র, পূর্ব ও পশ্চিমের অঞ্চলের ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার আদেশটি গত ১০ মাসের মধ্যে সবচেয়ে বড় আদেশ।
রয়টার্সের তথ্য মতে, এর আগে গত ১০ আগস্ট শহরের একটি স্কুলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বিমান হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা পরিষেবার তথ্য মতে, এ ঘটনা আন্তর্জাতিক সমালোচনার জন্ম দিয়েছে।
এ ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা হামাসের স্থাপনার ওপর আক্রমণ করেছে। তাদের অভিযোগ, হামাস এই এলাকাগুলো ইসরায়েলের ওপর আক্রমণ ও রকেট নিক্ষেপের জন্য ব্যবহার করছিল।
এ ঘটনায় ১৯ জন ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে বলেও জানায় তারা। তবে এই অভিযোগ অজুহাত হিসেবে প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা।