সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ায় অভিযান শুরু পাঁচ দিন পর প্রকাশ্যে স্বীকার করেছে ইউক্রেন। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর, এই হামলাকে সবচেয়ে বড় ঘটনা হিসেবে দেখছে মস্কো। দেশটি সীমান্তের জনসাধারণকে সরিয়ে নেয়ার অনুরোধ জানিয়েছে।
অপরদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভ ও সুমি অঞ্চলে রোববার ভোররাতে রুশ বিমান হামলা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
.png)
ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে, হামলায় কিয়েভে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি ও তার চার বছরের শিশু নিহত হয়েছে।
রোববার সকালে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছেন, বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বেসামরিক মানুষদের আশ্রয়কেন্দ্রে থাকার জন্য সতর্ক করেছে।