ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এক দিনে ২৯ জনের ফাঁসি কার্যকর করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০১, ১০ আগস্ট ২০২৪
এক দিনে ২৯ জনের ফাঁসি কার্যকর করলো ইরান
ফাইল ফটো

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরানে ১ দিনে ২৯ জনের ফাঁসি কার্যকর হয়েছে। গত বুধবার (৭ আগস্ট) তাদের এই ফাঁসি কার্যকর করা হয়।

দেশটির অধিকারকর্মীরা জানিয়েছেন, এর মধ্যে একটি কারাগারেই ২৬ জনকে ফাঁসিতে ঝোলানো হয়।

এমন সময়ে এই ঘটনা ঘটল, যখন ২০২২ সালে বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গত মঙ্গলবার ফাঁসিতে ঝোলানো হয়।

Advertisement

নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, তেহরানের বাইরে খারাজের গেজেলহেসার কারাগারে ২৬ জনকে ও কারাজ শহর কারাগারে ৪ জনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এর মধ্যে দু’জন আফগান নাগরিক রয়েছেন। তারা খুন, মাদক ও ধর্ষণের সঙ্গে জড়িত ছিলেন।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: ইরান ফাঁসি
লিংক সফলভাবে কপি হয়েছে!