ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থিতা নিশ্চিত কমলার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০১, ৩ আগস্ট ২০২৪
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থিতা নিশ্চিত কমলার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় ভোট পেয়ে গেছেন কমলা হ্যারিস। স্থানীয় সময় শুক্রবার দলটির ন্যাশনাল কমিটির চেয়ার জেইম হ্যারিসন ভার্চুয়াল এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করার লক্ষে গত বৃহস্পতিবার থেকে ইমেইল যোগে ভোট গ্রহণ শুরু করে ডেমোক্রেটিক পার্টি। সংশ্লিষ্ট প্রতিনিধিরা (ডেলিগেট) তাদের এ পছন্দের কথা জানাতে পারবেন আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত।

অবশ্য ভোট গ্রহণ শুরুর ৩৬ ঘণ্টার মধ্যে কমলা মনোনয়ন পাওয়ার জন্য তার প্রয়োজনীয় সংখ্যকের চেয়ে বেশি ভোট পেয়ে গেছেন।

Advertisement

আনুষ্ঠানিকভাবে কমলা প্রেসিডেন্ট প্রার্থী হলে তিনি আরেকটি ইতিহাস গড়বেন। কারণ এ অবস্থানে তিনি হবে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ও এশিয়ান আমেরিকান নারী। বর্তমানে তিনি দেশটির ভাইস প্রেসিডেন্টের পদে রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!