ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যে অস্ত্র দিয়ে হত্যা করা হয় ইসমাইল হানিয়াকে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০৮, ৩১ জুলাই ২০২৪
যে অস্ত্র দিয়ে হত্যা করা হয় ইসমাইল হানিয়াকে
হামাসের প্রধান ইসমাইল হানিয়া। ছবি : সংগৃহীত

ইরানে গুপ্তহত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া। নতুন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে গিয়েছিলেন তিনি। সেখানে গুপ্তহামলায় প্রাণ হারিয়েছেন হামাসপ্রধান।

বুধবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে হানিয়ার বাসস্থানে ‘ইহুদিবাদী গুপ্ত হামলার’ ঘটনা ঘটেছে। এতে ৬২ বছর বয়সী হামাসপ্রধান ও তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। তবে তার বাসভবনে কীভাবে হামলা হলো, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তারপরও বিভিন্ন সূত্রের বরাতে বলা হচ্ছে, হানিয়ার বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

সৌদি সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে,  তেহরানে হানিয়ার বাসভবন নিশানা করে গাইডেড ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে তিনি নিহত হন।

Advertisement

ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হানিয়ার বাসভবনে আঘাত হানে। একই ধরনের খবর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমেও দেয়া হয়েছে।

ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে সম্পৃক্ত ফারস নিউজ বলছে, তেহরানের উত্তরের একটি বাসভবনে ছিলেন হানিয়া। তার বাসভবন নিশানা করে ক্ষেপণাস্ত্র ছোড়া হলে তিনি নিহত হন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!