ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কমলা হ্যারিস কঠোর, দক্ষ ও যোগ্য: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১৯, ২৫ জুলাই ২০২৪
কমলা হ্যারিস কঠোর, দক্ষ ও যোগ্য: বাইডেন
ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর প্রথম ভাষণ দিলেন বাইডেন। কেন কমলা হ্যারিসকে চান তার ব্যাখ্যা দিলেন তিনি। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে সংক্ষিপ্ত ভাষণে বাইডেন যেমন প্রেসিডেন্ট হিসেবে নিজের সাফল্যের কথা বলেছেন, তেমনই কমলা হ্যারিসেরও প্রশংসা করেছেন। 

বাইডেন বলেছেন, আমি কমলা হ্যারিসকে ধন্যবাদ জানাতে চাই। তিনি অভিজ্ঞ, দক্ষ ও কড়া ধাঁচের মানুষ। কমলা আমার সহযোগী হিসেবে অসাধারণ ছিলেন এবং তিনি আমাদের দেশের একজন যোগ্য নেতা।

আগামী নভেম্বরে মার্কিন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর আগেই তাদেরকে গণতন্ত্রের প্রতি সম্ভাব্য ও আসন্ন বিপদগুলোর কথা জানিয়ে দেওয়া জরুরি। যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে (কখনো) রাজা বা একনায়করা শাসন করেনি। মানুষ করেছে। মানুষই (এই দেশের) ইতিহাস লিখবেন। শুধু মনে রাখবেন, গণতন্ত্রকে বাঁচাতে হবে', যোগ করেন বাইডেন।

Advertisement

বাইডেন বলেছেন, ভোটদাতারাই ঠিক করবেন, তারা আগে যাবেন নাকি পিছিয়ে যাবেন। তারা আশার দিকে যাবেন, নাকি ঘৃণাকে বেছে নেবেন। আমি গণতন্ত্রের পথে কোনো বিপদ আসতে দিতে চাই না বলে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পথ থেকে সরে যাচ্ছি।

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে কাজের বাকি সময়টা আমি কাজ করে যাব। যারা আমাদের দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখে, সেই কঠোর পরিশ্রমী পরিবারগুলির আর্থিক বোঝা কমাবার চেষ্টা করব। আমাদের ব্যক্তিগত স্বাধীনতা ও নাগরিক অধিকারের ওপর কোনো আঘাত আসতে দেব না। আমি বারবার বলব, আমেরিকায় ঘৃণা ও চরমপন্থার কোনো স্থান নেই। আমি সুপ্রিম কোর্টের সংস্কারের কথা বলব। কারণ, এটা করা জরুরি।

বিশ্লেষকদের মতে, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসই প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট প্রার্থী হতে চলেছেন। কারণ, তার বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো নেতা দাঁড়াননি। দলের বেশ কয়েকজন শক্তিশালী নেতা ইতোমধ্যে কমলাকে সমর্থনের কথা ঘোষণা করেছেন।

তবে শুধু প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীই নয়, ডেমোক্র্যাটদের ভাইস প্রেসিডেন্ট পদের প্রার্থীও নির্ধারণ করতে হবে।

সূত্র: ডয়েচে ভেলে

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!