ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পেরুতে পাহাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ল বাস, নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩২, ১৭ জুলাই ২০২৪
পেরুতে পাহাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ল বাস, নিহত ২৩
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি পাহাড়ী অঞ্চলে বাস উল্টে কমপক্ষে ২৩ যাত্রী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৭ জন।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দেশটিতে পাহাড়ি অঞ্চল দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী একটি বাস নিচে ছিটকে পড়লে প্রাণহানির এই ঘটনা ঘটে।

দেশটির হাইওয়ে সুরক্ষা বিভাগের প্রধান জনি রোল্যান্ডো ভালদেররামা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অ্যান্ডিনাকে জানিয়েছেন, মঙ্গলবার ভোরে পেরুর দক্ষিণ-মধ্য আন্দিজের আয়াকুচো অঞ্চলের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি প্রায় ২০০ মিটার উপর থেকে উল্টে গভীর খাদে পড়ে যায়। এ ঘটনায় হতাহতদের উদ্ধার কাজ চলমান রয়েছে। 

Advertisement

জানা গেছে, বাসটি আন্দিজের ওপর দিয়ে ভ্রমণের সময় ৪০ জনেরও বেশি যাত্রী বহন করছিল, যেখানে এই ধরনের ট্র্যাজেডি অস্বাভাবিক কিছু নয়।

পেরুতে বাস দুর্ঘটনা খুবই সাধারণ বিষয়। বিশেষ করে রাতে এবং পাহাড়ের হাইওয়েতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। এছাড়া দ্রুত গতি, রাস্তার খারাপ অবস্থা, রোড সাইনের অভাব এবং ট্রাফিক নিয়ম-কানুনের দুর্বল প্রয়োগের কারণে পেরুর রাস্তায় প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ১০০ জনেরও বেশি প্রাণহানির তথ্য নিবন্ধিত করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ৭০ শতাংশ দুর্ঘটনা চালকের অক্ষমতা বা ক্লান্তির মতো কারণে হয়ে থাকে।

সূত্র: সিএনএন

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!