ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ওমানে আশুরা উদ্‌যাপনে বন্দুক হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:১৬, ১৬ জুলাই ২০২৪
ওমানে আশুরা উদ্‌যাপনে বন্দুক হামলা, নিহত ৯
ছবি: সংগৃহীত

ওমানের রাজধানী মাসকাটের একটি শিয়া মসজিদের কাছে বন্দুক হামলা হয়েছে। এ ঘটনায় তিন হামলাকারীসহ চার পাকিস্তানি নাগরিক এবং একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৮ জন। তবে মুসলিম অধ্যুষিত উপসাগরীয় দেশ ওমানে বন্দুক হামলার ঘটনা বিরল।

খবর রয়টার্স।

এক বিবৃতিতে ওমানের পুলিশ জানায়, আল-ওয়াদি আল-কাবির এলাকার একটি মসজিদের কাছে গুলিবর্ষণের ঘটনা ঘটে। পুলিশ এ হামলার জবাব দিয়েছে।

Advertisement

শিয়া মুসলমানরা আশুরা পালন করার সময় এই হামলার ঘটনা ঘটে। 
 
এক্সে পোস্টে পুলিশ বলেছে, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক সব পদক্ষেপ নেয়া হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চলছে।
 
পুলিশ এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য না দিলেও স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একজন বন্দুকধারী অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি চালিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ওমান
লিংক সফলভাবে কপি হয়েছে!