ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভালুক হত্যা আইন কেন সহজ করতে চায় জাপান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৩, ১১ জুলাই ২০২৪
ভালুক হত্যা আইন কেন সহজ করতে চায় জাপান
ছবি: সংগৃহীত

জাপানে ভালুকের আক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় দেশটির সরকার ভালুক হত্যা আইন সহজ করতে চায়। তবে শিকারিরা বলছে, কাজটি খুবই ঝুঁকিপূর্ণ।

দেশটির সরকারি তথ্য অনুসারে, চলতি বছরের শুরু থেকে এপ্রিল পর্যন্ত ২১৯টি ভালুকের আক্রমণ হয়েছে। এগুলোর মধ্যে ছয়টি ঘটনা ছিল মারাত্মক।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিগত মাসগুলোতে জনবহুল এলাকায় প্রবেশ করে মানুষের ওপর আক্রমণ চালিয়েছে ভালুক। কেউ কেউ মনে করছে, ভালুকগুলো মানুষকে শিকার হিসেবে দেখে।

Advertisement

জাপানের বর্তমান আইন অনুসারে, পুলিশের অনুমোদনের পরই একজন লাইসেন্সপ্রাপ্ত শিকারি ভালুককে গুলি করতে পারে। সরকার পরবর্তী সংসদ অধিবেশনে আইনটি সংশোধন করার পরিকল্পনা করছে।

হোক্কাইডো হান্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক সাতোশি সাইতো বলেন, ভালুকের মুখোমুখি হয়ে তাকে গুলি করে হত্যা করার বিষয়টি বেশ বিপজ্জনক। লক্ষ্যে সঠিকভাবে আঘাত করতে না পারলে, এটি পালিয়ে গিয়ে অন্য লোকদের ওপর আক্রমণ চালাতে পারে।

জাপানে মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভালুকের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এ সংখ্যাটি শহরের বাইরে অনেক বেশি। যদিও ভালুকের আক্রমণে মৃত্যুর সংখ্যা কম তবে খুব বিপজ্জনক। 

সরকারি তথ্য মতে, জাপানের উত্তরের সবচেয়ে বড় দ্বীপে জনসংখ্যা কম। তবে দ্বীপটিতে ভালুকের সংখ্যা ১৯৯০ সালের পরে দ্বিগুণ হারে বেড়ে গেছে। সেখানে বর্তমানে বাদামি ভালুক রয়েছে প্রায় ১২ হাজার। এই জাতটি কালো ভালুকের চেয়ে বেশি ভয়ঙ্কর। জাপানের বিশেজ্ঞদের অনুমান অনুসারে কালো ভালুকের সংখ্যা প্রায় ১০ হাজার। ভালুকগুলোকে দূরে রাখতে বিভিন্ন কৌশলের চেষ্টা করেছে দেশটির স্থানীয় সরকার।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!