ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাড়ি দুর্ঘটনায় সিরিয়ার প্রেসিডেন্টের মিডিয়া উপদেষ্টার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩০, ৬ জুলাই ২০২৪
গাড়ি দুর্ঘটনায় সিরিয়ার প্রেসিডেন্টের মিডিয়া উপদেষ্টার মৃত্যু
ছবি: সংগৃহীত

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর অবশেষে মারা গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিডিয়া উপদেষ্টা লুনা আল শিবল। শুক্রবার (৫ জুলাই) তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে প্রেসিডেন্ট অফিস। সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রেসিডেন্ট অফিস থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ান আরব প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের উপদেষ্টা লুনা আল শিবল গাড়ি দুঘটনায় আহত হয়ে শুক্রবার মারা গেছেন। তার মৃত্যুতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।  

তিনি গত কয়েক বছর ধরে প্রেসিডেন্ট আল আসাদের রাজনৈতিক এবং মিডিয়া পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করতেন। 

Advertisement

৪৮ বছর বয়সী এই নারী কাতারের জনপ্রিয় সংবাদমাধ্যম আলজাজিরায় সাংবাদিকতা ছেড়ে বাসার আল আসাদের মিডিয়া উপদেষ্টা হিসেবে যোগদান করেন। তিনি এমন সময় আসাদ সরকারের উপদেষ্টা হয়েছিলেন যখন ২০১১ সালের রাজধানী দামেস্কে শান্তিকামী বিক্ষোভকারীদের ওপর দমন পীড়ন শুরু হয় এবং পরে গৃহযুদ্ধতে রূপ নেয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!