ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জন্ম হলো বিশ্বের দীর্ঘতম সাইকেলের, গিনেস বুকে রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪২, ৬ জুলাই ২০২৪
জন্ম হলো বিশ্বের দীর্ঘতম সাইকেলের, গিনেস বুকে রেকর্ড
ইভান শাল্ক এর সাইকেল। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বার্নি রায়ান ছিলেন বিশ্বের দীর্ঘতম সাইকেল তৈরির প্রণেতা। ২০২০ সালে ৮ ইঞ্চি চওড়া ১৫৫ ফুট দীর্ঘ সাইকেল বানিয়ে গিনেস বুকে নাম লেখান তিনি। এবার ৭ জন প্রকৌশলীকে সঙ্গে করে রায়ানের সেই রেকর্ড ভেঙে দিলেন নেদারল্যান্ডসের ইভান শাল্ক। তার নতুন এই বাইসাইকেলটি ১৮০ ফুট লম্বা, ১১ ইঞ্চি চওড়া।

৩৯ বছরের ইভান শাল্ক হৃদয়ের অন্তঃপুরে লালন করছিলেন ব্যতিক্রমী ইচ্ছে। শৈশব থেকেই গিনেস বুকে নিজের নামটি তোলার প্রতি প্রবল আগ্রহ ছিল। এর ফলে জন্ম হলো বিশ্বের দীর্ঘতম সাইকেলের।

২০১৮ সালে দীর্ঘতম সাইকেল তৈরির কাজ শুরু করেন ইভান-সহ আট প্রকৌশলীর। তবে চাইলেই এই সাইকেল নিয়ে পথেঘাটে নামা যাবে না। বাধা হয়ে দাঁড়াবে সাইকেলটির বিরাট দৈর্ঘ্য।

Advertisement

ইতোমধ্যে নেটিজেনদের মন জয় করেছে ইভানের সাইকেল। তার আজব ‘সৃষ্টি’ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। 

এই বিষয়ে ইভান বলেন, অন্যরা যখন আড্ডা দিয়ে সময় নষ্ট করে, আমরা তখন সৃষ্টিশীল কাজে মগ্ন থাকি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!