ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে পৃথক অভিযানে ৯ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৯, ৩ জুলাই ২০২৪
পাকিস্তানে পৃথক অভিযানে ৯ জঙ্গি নিহত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার ও লাক্কি মারওয়াত জেলায় দুটি পৃথক সামরিক অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে। সংবাদমাধম দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী খাইবারের তিরাহ অঞ্চলে অভিযানে জঙ্গি কমান্ডার নাজিব ওরফে আব্দুর রেহমান ও জঙ্গি নেতা ইশফাক ওরফে মুয়াবিয়াসহ সাতজন নিহত হয়েছে।

নিহতদের কাছ থেকে অস্ত্র, গোলা-বারুদ ও বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়েছে। নিহতরা ওই অঞ্চলে নানা জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের আগে থেকেই খুঁজছিলো। 

Advertisement

বিবৃতিতে আরো বলা হয়, দ্বিতীয় অভিযানটি চালানো হয় লাক্কি মারওয়াত জেলায়। সেখানে অপারেশন চলাকালে দুই জঙ্গি নিহত হয়।

দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, জঙ্গি নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!