স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ দুপুরের আগে প্রাথমিক ফলাফল আশা করা যেতে পারে।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। স্বাভাবিক নিয়মে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা ছিল। কিন্তু ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেড়ে যাওয়ায় ভোট গ্রহণের সময় দুই দফায় ২ ঘণ্টা করে ৪ ঘণ্টা বাড়ানো হয়েছিল। যার কারণে অনেকের ধারণা ফলাফল প্রকাশে দেরি হবে।
.png)
ইরানের শীর্ষনেতা আয়াতুল্লাহ খামেনি ভোটকেন্দ্রে ভোটারদের উচ্চ উপস্থিতির আহ্বান জানিয়ে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের স্থায়িত্ব, শক্তি, মর্যাদা এবং সুনাম জনগণের উপস্থিতির উপর নির্ভর করে। উচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত প্রয়োজনীয়।
সূত্র: আলজাজিরা