এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এরইমধ্যে দেশটির পার্লামেন্ট ভবন প্রাঙ্গণে প্রবেশ করেছে বিক্ষোভকারীরা। এ সময় পার্লামেন্ট ভবনের একটি অংশে আগুন দেখা গেছে। যদিও পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিতে চেষ্টা চালাচ্ছে।
মূলত বিতর্কিত বিলটি পাসের পরই পার্লামেন্ট ভবন প্রাঙ্গণে ঢুকে পরে বিক্ষোভকারীরা। এ সময় পার্লামেন্ট সদস্যরা বেসমেন্টে আশ্রয় নেন।
.png)
বিক্ষোভ চলার সময় গুলির শব্দ শোনা গেছে। একটি মানবাধিকার গ্রুপ জানিয়েছে, গুলিতে একজন মারা গেছেন।
শুধু রাজধানী নাইরোবি নয়, নতুন বিলের বিরুদ্ধে দেশজুড়েই বিক্ষোভ হচ্ছে। কারণ এ বিলের মাধ্যমে ট্যাক্স বাড়ানো হয়েছে।
গত সপ্তাহে বিলের কিছু বিষয়ে যদিও সংশোধন করা হয়েছে। তবে পুরো বিলই বাতিল চায় কেনিয়ার নাগরিকরা।