ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুদ্ধের মধ্যেই কেন উচ্চপদস্থ কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনস্কি?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩, ২৫ জুন ২০২৪
যুদ্ধের মধ্যেই কেন উচ্চপদস্থ কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনস্কি?
ছবি: সংগৃহীত

অযোগ্যতা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ইউক্রেনের সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কমান্ডারকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

মঙ্গলবার (২৫ জুন) সংবাদমাধ্যম এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, অভিযুক্ত ওই সেনা কর্মকর্তা ইউক্রেনের বিপর্যস্ত পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন। রাশিয়ার চলমান আক্রমণের মধ্যে অযোগ্যতা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত হওয়ার পরে সোমবার ইউক্রেনের সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেন জেলেনস্কি।

সোমবার জেলেনস্কি তার সন্ধ্যার ভাষণে বলেন, আমি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জয়েন্ট ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ইউরি সোডলকে ব্রিগেডিয়ার জেনারেল আন্দ্রি গনাটোভের সাথে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি।

Advertisement

উচ্চপদস্থ এই সেনা কর্মকর্তাকে তিনি বরখাস্তের কারণ সম্পর্কে কোনো বিশদ বিবরণ দেননি তবে আজভ ব্রিগেডের একজন কমান্ডারের সমালোচনার পরে এই সিদ্ধান্তটি এসেছে।

বোগদান ক্রোটেভিচ নামে একজন আজভ কমান্ডার একদিন আগে এসবিইউ নিরাপত্তা পরিষেবার কাছে একটি অভিযোগ দায়ের করেন এবং সোডোলের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!