ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আবারো ইসরায়েলের স্পর্শকাতর লক্ষ্যবস্তুর ফুটেজ প্রকাশ করলো হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০২, ২৩ জুন ২০২৪
আবারো ইসরায়েলের স্পর্শকাতর লক্ষ্যবস্তুর ফুটেজ প্রকাশ করলো হিজবুল্লাহ
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের ‘দখলদার দেশ’ খ্যাত ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের হুমকির মধ্যে রোববার (২২ জুন) হিজবুল্লাহর সামরিক গণমাধ্যম বিভাগ এই ফুটেজ প্রকাশ করলো।

ভিডিও ফুটেজ সম্পর্কে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল বলছে, দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে নিরাপত্তার দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থানগুলোকে হিজবুল্লাহ চিহ্নিত করেছে।

Advertisement

প্রকাশিত ফুটেজে যেসব গুরুত্বপূর্ণ স্থাপনাকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের দিমোনা পরমাণু চুল্লি, তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং নেভাতিম বিমানঘাঁটি।

এর বাইরেও আরো কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। যার মধ্যে হাকিরিয়া কমপ্লেক্স যেখানে রয়েছে ইসরায়েল সামরিক বাহিনীর জেনারেল স্টাফ এবং অনেক শীর্ষ সামরিক কর্মকর্তার বাসা-বাড়ি। এছাড়াও ফুটেজে দেখানো হয়েছে রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং লেবানন উপকূলের কারিশ গ্যাসক্ষেত্র।

ভিডিও ফুটেজ প্রকাশ করে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েল সামরিক বাহিনী যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবের এসব স্পর্শকাতর স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!