প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬৫৮ জন মিসরের নাগরিক। এছাড়া ইন্দোনেশিয়ার ২ শতাধিক নাগরিক ও ভারতের ৯৮ নাগরিকের মৃত্যু হয়েছে।
এছাড়া পাকিস্তান, মালয়েশিয়া, জর্ডান, ইরান, সেনেগাল, তিউনিসিয়া, সুদান ও ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চল তাদের নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
.png)
ওয়ালস্ট্রিট জার্নালের এক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র মনে করে, তাদের দেশেরও বেশ কয়েকজন নাগরিক হজে গিয়ে মারা গেছেন। বাংলাদেশ থেকেও ৩৫ জন হাজির মৃত্যুর খবর পাওয়া গেছে।
চাঁদের হিসাবে পবিত্র হজ পালনের সময় নির্ধারিত হয়। এবার এমন সময় হজের সূচি পড়েছে, যখন সৌদি আরবে তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। কিন্তু সৌদি সরকার বলেছিল যে, হজের সময় সৌদিতে ৪৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে।