ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানে ভূমিকম্পের আঘাতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১৪, ১৯ জুন ২০২৪
ইরানে ভূমিকম্পের আঘাতে নিহত ৪
ছবি: সংগৃহীত

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজাভি খোরাসান প্রদেশের কাশমারে রিখটার স্কেলে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ৪ জন নিহত এবং ১২০ আহত হয়েছে। আহতদের মধ্যে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৮ জুন) দুপুর ১টা ২৪ মিনিটের দিকে ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল রাজাভি খোরাসান প্রদেশের মোঘান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে। তবে ভূমিকম্পে ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

Advertisement

ইরান উল্লেখযোগ্য ফল্ট লাইনে অবস্থিত। সেখানে ঘন ঘন ভূমিকম্প হয়। নভেম্বরে ইরাকি সীমান্তের কাছে একটি শক্তিশালী ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ৫৩০ জনের বেশি নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়। দেশটিতে প্রতি বছর গড়ে ১০ হাজার ভূমিকম্প হয়।

ইরানে ৭ দশমিক ৪ মাত্রার সবচেয়ে প্রাণঘাতী এক ভূমিকম্প আঘাত হেনেছিল ১৯৯০ সালে। ওই ভূমিকম্পে দেশটিতে ৪০ হাজারের বেশি মানুষ নিহত ও আরো ৩ লাখের বেশি আহত হন। এছাড়া এই ভূমিকম্পে গৃহহীন হয়ে পড়েছিলেন দেশটির আরো পাঁচ লাখ মানুষ।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ইরান
লিংক সফলভাবে কপি হয়েছে!