পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই এক প্রতিবেদন জানায়, সম্প্রতি পাকিস্তানের করাচিতে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে।
এদিকে এ ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, এক ক্রেতা একটি ছাগলের মুখ থেকে প্লাস্টিকের দাঁত খুলে আনছেন।
.png)
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছাগল বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার সঙ্গে থাকা সাতটি ছাগল জব্দ করা হয়। গ্রেফতার বিক্রেতা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু বিক্রি করতে হায়দারাবাদ ও করাচিতে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করেছেন।
জিজ্ঞাসাবাদে আটক ব্যবসায়ী জানান, তার বাড়ি সিন্ধু প্রদেশে। তিনি ঈদুল আজহার জন্য পশু বিক্রি করতে করাচিতে এসেছিলেন। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাটি তদন্তে মাঠে কাজ করছে পুলিশ।