ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভিয়েতনামে ভবনে ভয়াবহ আগুন, শিশুসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৩, ১৭ জুন ২০২৪
ভিয়েতনামে ভবনে ভয়াবহ আগুন, শিশুসহ নিহত ৪
সংগৃহীত ছবি

ভিয়েতনামে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিন শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছে। 

রোববার সন্ধ্যায় হোয়াং মাই জেলার দিন চং হা স্ট্রিটের একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, কয়েক মিনিটের মধ্যেই আগুন ভবনটির অন্যান্য তলায়ও ছড়িয়ে পড়ে।

Advertisement

দেশটির পুলিশ জানিয়েছে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বছর, ছয় বছর ও এগারো বছরের তিনটি শিশু এবং ৫৩ বছর বয়সি এক নারী নিহত হয়েছে।

পুলিশ আরো জানিয়েছে, দমকলবাহিনী সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায়। রাত ৮টা নাগাদ তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। রাত প্রায় ১০ টার মধ্যে মরদেহগুলো ভবন থেকে বের করে আনা হয়। পুলিশ রাত সাড়ে ১০ টার দিকে উদ্ধার অভিযান শেষ করে। আগুন কীভাবে লেগেছে তা এখনো জানা যায়নি। মামলাটির তদন্ত চলছে ।

জেনারল স্ট্যাটিস্টিক অফিসের তথ্যানুসারে, চলতি বছরের প্রথম পাঁচমাসে দেশটিতে ১ হাজার ৯৮৯ টি আগুন লাগার ও বিস্ফারনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৬ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছে।

সূত্র: সিনহুয়া 

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!