ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বকেয়া বেতনের জন্য মালিককে কুপিয়ে খুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১৬, ১৬ জুন ২০২৪
বকেয়া বেতনের জন্য মালিককে কুপিয়ে খুন
ফাইল ফটো

ভারতে বকেয়া বেতন না পেয়ে মালিককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

পুলিশ বলছে, শুক্রবার (১৪ জুন) মুম্বাইয়ের কলমবোলি থানা এলাকায় মালিকের কাছে বকেয়া বেতন চাইতে যান ওই যুবক। তবে আগামী সপ্তাহের মধ্যে তার পাওনা টাকা পরিশোধ করবেন। তখন বিবাদে জড়ান ভুক্তভোগী। এক রাগের বশে ধারালো অস্ত্র দিয়ে তিনি মালিককে খুন করেন।

স্থানীয় গণমাধ্যম বলছে, মাত্র এক হাজার ২৫০ রুপি বেতন বাকি রেখেছিলেন কোম্পানির মালিক পারভেজ আনসারি। বকেয়া টাকা চাইতে আসলে আনসারি  বলেন, আগামী ২০ জুনের মধ্যে মধ্যে টাকা দিয়ে দেবেন। কিন্তু তা মানতে চাননি ওই  যুবক।

Advertisement

পুলিশ বলছে, টাকা নিয়ে মালিকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন অভিযুক্ত। এক পর্যায়ে রাগের বশে ধারালো অস্ত্র দিয়ে তিনি মালিককে খুন করেন বলে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত পারভেজের এক বন্ধুকেও আক্রমণ করেন অভিযুক্ত। বর্তমানে তিনি জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে অভিযুক্তকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তার খোঁজ চলছে।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!