ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যেভাবে হজকে পরিবেশবান্ধব করলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০৮, ১৫ জুন ২০২৪
যেভাবে হজকে পরিবেশবান্ধব করলো সৌদি আরব
ফাইল ফটো

প্রতি বছর সৌদি আরবে প্রায় ২০ লাখ মানুষ হজ পালন করেন। এত মানুষের উপস্থিতি পরিবেশের ওপর চাপ তৈরি করে। এজন্য বেশকিছু পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এর ফলে দেশটিতে হজ পরিবেশবান্ধব হয়ে উঠেছে। 

এক্ষেত্রে হজযাত্রীদের কিছু বিষয়ের ক্ষেত্রে যেমন উৎসাহিত করা হচ্ছে, আবার কিছু ব্যবহারের ক্ষেত্রে বিচক্ষণ হতে বলা হয়েছে। মূলত হজ পালনের সময় সামগ্রিকভাবে কার্বন নিঃসরণ কমানোর কথা বলা হয়েছে।

মূলত সৌদি সরকারের বিভিন্ন সংস্থা বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সমন্বয় করছে ও পরিবেশ সম্মত সচেতনতা বাড়াতে কাজ করছে। বিশেষ করে এসব বর্জ্য যাতে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলতে না পারে, সে ব্যাপারে নজর রাখছে।

Advertisement

দেশটির বর্জ্য ব্যবস্থাপনা সেন্টার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানায়, পৃথিবীর পবিত্রতম স্থানগুলোর পরিবেশ রক্ষার জন্য সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবে এমডব্লিউএএন পরিদর্শন দলগুলো নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষে নজর রাখছে।

এর দলগুলো মে মাসে মক্কা ও মদিনাজুড়ে বর্জ্য ব্যবস্থাপনা সেক্টরের ৪৯টি অপারেশনাল সুবিধা পরিদর্শন করেছে। মূলত বর্জ্য ব্যবস্থাপনার নিয়মাবলী কার্যকর করতে এ পদক্ষেপ নেয় তারা।

এমডব্লিউএএন হজযাত্রীদের সেবা, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার, জনস্বাস্থ্য ও পরিবেশগত স্থায়িত্বকে প্রমোট করতে বেশ কয়েকটি উদ্যোগ নেয়ার কথা জানায়।

ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স তথ্য সংগ্রহ ও হজ মৌসুমের আগে, চলাকালীন ও পরে বায়ুর গুণমান পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পরিবেশ, পানি ও কৃষিমন্ত্রণালয় পানির অবকাঠামো উন্নত করার জন্য ১০টি প্রকল্প শুরু করেছে, যেখানে দুই হাজারকর্মী হজযাত্রীদের সেবা দিতে নিয়োজিত।

এদিকে প্রচণ্ড গরমের ঘটনায় আবহাওয়ার অবস্থা পর্যবেক্ষণ করছে ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি।

পরিবেশগত বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে স্মার্ট সিটি, বিকল্প এনার্জির উৎসের সঙ্গে খাপ খাওয়া, রিসাইক্লিংয়ে উৎসাহিত ও পরিবেশ বান্ধব পরিবহন সুবিধা। এরই অংশ হিসেবে রয়েছে বৈদ্যুতিক ট্রেন ও বাস, নতুন ই-ইস্কুটার ও সেল্ফ ড্রাইভিং এরিয়াল টেক্সি সার্ভিস।

এসব টেকসই উদ্যোগের সঙ্গে মানিয়ে নিয়ে পরিবেশ বান্ধব হজ ও পরিবেশের ওপর চাপ কমাতে অবদান রাখতে পারে হজযাত্রীরা।

সূত্র: আরব নিউজ

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!