দেশটির গালমুদুগ অঞ্চলের প্রবীণ বাসিন্দা ফারাহ নুর বলেন, আধাসামরিক বাহিনীর পাশাপাশি দির ও মারিহান গোষ্ঠীর সদস্যরা গালমুদুগ অঞ্চল থেকে আল-শাবাবকে বিতাড়িত করতে র্দীঘদিন ধরে লড়াই করে আসছিলেন। গত শনিবার আবুদওয়াক ও হেরাল শহরের চারণভূমি ও পানির নিয়ন্ত্রণ নেয়ার ঘটনাকে কেন্দ্র করে এই দুই গোষ্ঠীর মাঝে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ থামানো সহজ হলেও তা করা হয়নি। এতে ঘটনাস্থলে সরকারি বাহিনীর পৌঁছাতে দেরি হওয়ায় দুর্ভাগ্যবশত ৫৫ জনের মৃত্যু হয়।
গালমুদুগ অঞ্চলের প্রেসিডেন্টের নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা আহমেদ শায়ার ফালাগল বলেন, আমরা বিশ্বাস করি আল-শাবাব পরোক্ষভাবে এই অনাকাঙ্ক্ষিত সংঘাতের পেছনে জড়িত আছে।
.png)
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ ঘটনায় যারা মারা গেছেন তাদের তাৎক্ষণিকভাবে দাফন করা হয়েছে। সংঘর্ষে আহত ১১৫ জনকে হেরালে, আবুদওয়াক এবং পার্শ্ববর্তী দুটি শহরের হাসপাতালের কর্মীরা চিকিৎসা সহায়তা দিয়েছেন।