ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মাঝ আকাশে ভেঙে গেল বিমানের অংশ, ভিয়েনায় জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:২৭, ১০ জুন ২০২৪
মাঝ আকাশে ভেঙে গেল বিমানের অংশ, ভিয়েনায় জরুরি অবতরণ
শিলাবৃষ্টির আঘাতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত

মাঝ আকাশে অস্ট্রেলিয়ার একটি যাত্রীবাহী বিমানের সামনের অংশ ও বিমানের সামনে থাকা জানালার কাচ ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। শিলাবৃষ্টির আঘাতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরে ভিয়েনায় জরুরি অবতরণ করে ঐ বিমানটি। 

চলাচলকারী বিমানের অবস্থান শনাক্ত করা প্রতিষ্ঠান এয়ারলাইভ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এয়ারবাস এসই-এ ৩২০ এর ফ্লাইট নম্বর- ওএস৪৩৪ বিমানটি রোববার (৯ জুন) স্থানীয় সময় বিকাল ৪টার দিকে পালমা ডি ম্যারোর্কা ছেড়ে আসার পরই ঝড়ের কবলে পড়ে।   

বিমানের সামনের অংশ ভেঙে যাওয়ার দৃশ্য অনলাইনে শেয়ার করেছে গণমাধ্যম আল আরাবিয়ায়। এতে দেখা যাচ্ছে, বিমানটির অ্যারোডায়নামিক শেল কভারটি পুরোপুরি ভেঙে গেছে। এছাড়া বিমানের সামনে থাকা জানালার কাঁচও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

আল আরাবিয়ার তথ্য বলছে, ২৩ বছর ধরে সেবা দেয়া এই বিমানটি কখনোই এমন অবস্থার মধ্যে পড়েনি। বিমানটিতে দুর্ঘটনা ঘটলে পাইলট জরুরি ভিত্তিতে ভিয়েনা বিমানবন্দরে এটি সফলভাবে অবতরণ করতে সক্ষম হয়। এ ঘটনায় কোনা যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি। 

প্রসঙ্গত, বিমান খারাপ আবহাওয়া পরিস্থিতিতে চলাচলের উপযোগী করেই নির্মাণ করা হয়। তারপরও অনেক সময় ভয়াবহ পরিস্থিতি পড়লে কিছুই করার থাকে না।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!