ইসরায়েলের কান পাবলিক ব্রডকাস্ট জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে হামাস যদি যুদ্ধবিরতির বিনিময়ে পণবন্দী চুক্তি লঙ্ঘন করে তবে হামাসের বিরুদ্ধে তারা যুদ্ধ অব্যাহত রাখার নিশ্চয়তা দাবি করবে যুক্তরাষ্ট্রের কাছে।
এই প্রেক্ষাপটে পরিচয় প্রকাশ না করার শর্তে এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, এই ইসরায়েলি সিদ্ধান্তের কারণে গাজায় আটক বন্দীদের মুক্ত করার চুক্তির সম্ভাবনা কমে যেতে পারে।
.png)
এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস এবং হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্যবিষয়ক নীতির প্রধান ব্রেট ম্যাকগার্ক মঙ্গলবার মধ্যপ্রাচ্য রওনা হয়েছেন। তারা দোহা ও কায়রোতে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করবেন।