ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হঠাৎ সংবাদ সম্মেলনে যা বললেন রাহুল গান্ধী

আর্ন্তজানিত ডেস্ক]
প্রকাশিত: ১৯:২৫, ৪ জুন ২০২৪
হঠাৎ সংবাদ সম্মেলনে যা বললেন রাহুল গান্ধী
ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার মধ্যেই হঠাৎ নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে ভারতীয় সংবিধানের একটি অনুলিপি তুলে ধরে কংগ্রেস নেতা রাহুল বলেছেন, দলের কর্মীরা সংবিধান বাঁচানোর প্রথম পদক্ষেপ নিয়েছে। নির্বাচনের মধ্য দিয়ে কংগ্রেস পার্টি দেশবাসীকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে।

তিনি বলেন,  দেশের মানুষ বলেছে, তারা চায় না নরেন্দ্র মোদি এবং অমিত শাহ এই দেশ পরিচালনা করুক।
 
এদিকে নির্বাচনে ভালো ফলের কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, এটা শুধু আমাদের নয়, জনগণের বিজয়। এটা গণতন্ত্রের জয়। ভারতের জনগণ মোদির বিরুদ্ধে ভোট দেওয়ার পথ বেছে নিয়েছে এবং তার নৈতিক ও রাজনৈতিক পরাজয় হয়েছে।
 
কংগ্রেস সভাপতি বলেন, আমাদের লড়াই এই দেশের বেকার, কৃষক এবং দরিদ্রদের নিয়ে। এটিই আমাদের পথ খুলে দিয়েছে। আর বিজেপি মিথ্যা এবং ঘৃণা ছড়িয়েছে, মানুষ যা প্রত্যাখ্যান করেছে।
 
নির্বাচনে এখন পর্যন্ত মোট ৭৭টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত ফলাফলে ৭৭টি আসনের মধ্যে ৪৮টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ১৬টি আসনে জিতেছে কংগ্রেস। দুটি আসনে জয় পেয়েছে  জনতা দল (জেডি-এস)। 
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!