ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় আরো ৪ ইসরায়েলি বন্দি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৪, ৪ জুন ২০২৪
গাজায় আরো ৪ ইসরায়েলি বন্দি নিহত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের হাতে বন্দি চার ইসরায়েলির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। নিহত চারজনকেই গত ৭ অক্টোবরের হামলার সময় ইসরায়েল থেকে বন্দি করে নিয়ে গিয়েছিলেন হামাস যোদ্ধারা। বর্তমানে তাদের মরদেহ হামাসের জিম্মায় আছে। 

নিহত চারজন হলেন, ব্রিটিশ–ইসরায়েলি নাদাভ পোপেলওয়েল (৫১), চেইম পেরি (৭৯), ইয়োরাম মেতজার (৮০) এবং আমিরাম কুপার (৮৫)।

ইমরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, কয়েক সপ্তাহ ধরে সংগ্রহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই চার ব্যক্তির মৃত্যুর খবর জানা গেছে। তবে বিস্তারিত কিছু জানানি তিনি। 

Advertisement

হামাস গত মাসে দাবি করেছিল, গাজা উপত্যকায় গত এপ্রিলে ইসরায়েলি হামলায় নাদাভ পোপেলওয়েল নামে এক জিম্মির মৃত্যু হয়েছে। ওই সময় যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর জানায়, হামাসের এমন দাবি তদন্ত করে দেখা হচ্ছে। যদিও পরে আর কখনোই ব্রিটিশ–ইসরায়েলি নাদাভ পোপেলওয়েলের মৃত্যুর খবর নিশ্চিত করে জানানো হয়নি। 

নাদাভসহ বাকি তিনজনকে গত বছরের ৭ অক্টোবর গাজার পাশের কিবুতজেস এলাকা থেকে জিম্মি করেছিল হামাস।

ইসরায়েলে হামাসের হামলার জবাবে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই থেকে যুদ্ধ চলছে। গাজা এখন যেন ধ্বংস নগরীতে রূপ নিয়েছে। প্রাণ ঘেছে ৩৬ হাজারের বেশি মানুষের।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!