ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কলম্বিয়ায় সেতু ধসে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৬, ২ জুন ২০২৪
কলম্বিয়ায় সেতু ধসে নিহত ৪
ছবি: সংগৃহীত

উত্তর কলম্বিয়ায় একটি সেতুর আংশিক ধসে পড়ার ঘটনায় চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।  স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে জানা গেছে,  সেতুর ধসে পড়ার সময় দুটি গাড়ি এবং একটি মোটরসাইকেল পানিতে পড়ে গেছে।

দেশটির ট্রাফিক পুলিশের প্রধান জুলিও ওলায়া জানিয়েছেন, ভারী বৃষ্টিতে সোলেদাদের বিমানবন্দরের সঙ্গে ব্যারানকুইলা শহরের সংযোগকারী সেতুর একটি অংশ ধসে পড়েছে। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে।

Advertisement

সেতুটির অন্য অংশও ধসে পড়তে পারে এমন আশঙ্কা থেকে স্থানীয় কর্তৃপক্ষ সেতুতে চলাচল আপাতত বন্ধ করে দিয়েছে। বিমানবন্দরে যাওয়ার জন্য বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: কলম্বিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!