ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীন ও হংকংয়ের একাধিক কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১২, ১ জুন ২০২৪
চীন ও হংকংয়ের একাধিক কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

হংকংয়ের গণতন্ত্রপন্থী ১৪ কর্মীকে দোষী সাব্যস্ত করে আদালতের রায়ের ঘটনায় চীন ও হংকংয়ের একাধিক কর্মকর্তার ওপর নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৩১ মে)  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার এ ঘোষণা দেন।

শুক্রবার এক বিবৃতিতে ম্যাথু মিলার বলেন, হংকংয়ে গণতন্ত্রপন্থী সংগঠকদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের অধীন ঘোষিত অন্যায্য রায় নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। বিবাদীরা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বিচারের শিকার হয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের কারণে তাদের কারাগারে পাঠানো হয়েছিল। অথচ হংকংয়ের আইনের আওতায় তাদের এ ধরনের কর্মকাণ্ড করার অধিকার রয়েছে।

এরপর মিলার বলেন, এই রায়ের মাধ্যমে জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়নের জন্য দায়ী চীন ও হংকংয়ের কর্মকর্তাদের ওপর নতুন ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

Advertisement

হংকংয়ের উচ্চ আদালত গত বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা আইনের অধীন গণতন্ত্রপন্থী ওই ১৪ কর্মীকে দোষী সাব্যস্ত করেন। এই দিন ঐতিহাসিক ওই নাশকতা মামলায় দু’জনকে খালাস দেওয়া হয়।  এই রায় শহরটিতে আইনের শাসন ও বৈশ্বিক অর্থনীতির অন্যতম কেন্দ্র হিসেবে এর যে খ্যাতি রয়েছে, তাতে আরেকটি বড় ধাক্কা বলে মনে করেন সমালোচকেরা।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!