বিদায়ী কর্মকর্তা, স্টেসি গিলবার্ট, স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অফ পপুলেশন, রিফিউজিস অ্যান্ড মাইগ্রেশনে কাজ করেছেন। গিলবার্ট মঙ্গলবার কর্মীদের কাছে একটি ইমেল পাঠিয়ে তার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে বলেন যে, স্টেট ডিপার্টমেন্ট এ সিদ্ধান্তে ভুল ছিল যে ইসরায়েল গাজাকে মানবিক সহায়তায় বাধা দেয়নি।
এর আগে এপ্রিলে ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধে ওয়াশিংটনের নীতির সঙ্গে মতপার্থক্যের কারণে পদত্যাগ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। তার নাম হালা রাহরিত। তিনি আরবি ভাষার মুখপাত্র ছিলেন।
.png)
সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে দেওয়া এক বার্তায় হালা রাহরিত বলেন, টানা ১৮ বছর আমি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছি। চলতি এপ্রিলে পদত্যাগ করেছি। গাজা নীতি নিয়ে মতপার্থক্য থাকায় চাকরি ছেড়েছি আমি। গাজা নিয়ে মার্কিন নীতির প্রতিবাদে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেওয়া তৃতীয় ব্যক্তি তিনি।
গাজায় চলমান যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের নীতি সমর্থন করতে না পারায় মাসখানেক আগে পদ ছাড়েন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার ব্যুরোর কর্মকর্তা অ্যানেল সিলাইন। এর আগে গত অক্টোবরে একই কারণে পদত্যাগ করেন মন্ত্রণালয়ের কর্মকর্তা জোস পল।