বিমান সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, রোববার সকালে স্পাইস জেটের এসজি-১২৪ নামের একটি বিমান ১০টা ২৯ মিনিটে যাত্রা শুরু করে। সেই সময় দিল্লি থেকে লে যাওয়ার পথে ২ নম্বর ইঞ্জিনে একটি পাখি ধাক্কা মারে। এতে পরিস্থিতি সামাল দিতে দিল্লিতে জরুরি অবতরণ করে বিমানটি। বিমানটিতে মোট ১৩৫ জন যাত্রীর সঙ্গে বেশ কয়েকজন ক্রু মেম্বারও ছিলেন।
এদিকে গত সপ্তাহে, এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দুটি বিমান যান্ত্রিক ত্রুটির জন্য জরুরি অবতরণ করেছিল। ১৯ মে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান বেঙ্গালুরু থেকে ১৭৯ জন যাত্রী ও ৬ জন ক্রু মেম্বারকে নিয়ে কোচি যাচ্ছিল। ডানদিকের ইঞ্জিনে আগুন লাগায় বেঙ্গালুরু এয়ারপোর্ট জরুরি অবতরণ করেন সেটি।
.png)
এই ঘটনার ঠিক দুদিন আগে ১৭ মে দুর্ঘটনার মুখে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। দিল্লি থেকে ১৭৫ জন যাত্রী নিয়ে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটির এয়ার কন্ডিশনিং ইউনিট থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। দ্রুত দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করে সেই বিমানটি।
সূত্র: আনন্দবাজার পত্রিকা