ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯, ১৮ মে ২০২৪
মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি হুথিদের
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের একট অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শুক্রবার এই তথ্য জানিয়েছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি এমকিউ-৯ ড্রোনের ধ্বংসাবশেষের ভিডিও ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টা পর হুথিরা জানিয়েছে, তারাই মার্কিন এ ড্রোনটি ভূপাতিত করেছে। তবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

এর আগেও মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল হুথিরা। এমকিউ-৯ মডেলের মার্কিন এই ড্রোনটির মূল্য ৩ কোটি ডলার; যা বাংলাদেশি মুদ্রামানে ৩৫১ কোটি টাকারও বেশি।

Advertisement

হুথিদের সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে জানিয়েছেন, তাদের যোদ্ধারা বৃহস্পতিবার (১৬ মে) ড্রোনটি ভূপাতিত করে। এটি ভূপাতিতে ব্যবহার করা হয় সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। শিগগিরই এই হামলার একটি ভিডিও প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

হুথি মুখপাত্র আরো জানিয়েছেন, ড্রোনটি ইয়েমেনের মারিব প্রদেশে ‘নাশকতামূলক কর্মকাণ্ড’ চালাচ্ছিল। মারিব প্রদেশটি এখনো ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সরকারের অধীনে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে যে ভিডিওটি প্রকাশ হয়েছে সেটিতে এমকিউ-৯ ড্রোনের যন্ত্রাংশের সাদৃশ্যতা পাওয়া গেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!