ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ৩ জিম্মির মরদেহ উদ্ধার, যা বলছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:১১, ১৮ মে ২০২৪
গাজায় ৩ জিম্মির মরদেহ উদ্ধার, যা বলছে ইসরায়েল
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকা থেকে তিন জিম্মির মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এরা হলেন- শনি লুক, অমিত বুসকিলা এবং ইতজাক গেলেরেন্টার।

এই তিনজন ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে জিম্মি ছিলেন বলে জানিয়েছে আইডিএফ। গত ৭ অক্টোবর তাদের হত্যা করে দেহাবশেষ গাজায় নেয়া হয়েছিল।

এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে, হামাসের একটি সুড়ঙ্গে মরদেহগুলো পাওয়া গেছে। 

Advertisement

আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি শুক্রবার বলেন, নোভা রেভ থেকে জিম্মি হওয়া শনি লুক, অমিত বুসকিলা এবং ইতজাক গেলেরেন্টারের মরদেহ ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকা থেকে উদ্ধার করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, রেভ থেকে মেফালসিম জংশনে হামাস তাদের হত্যা করে মরদেহ গাজায় নিয়ে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিন বেট এবং আইডিএফ যৌথ অভিযানে মৃতদেহগুলো উদ্ধার করেছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ইসরায়েল
লিংক সফলভাবে কপি হয়েছে!