ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি অভিযানের মুখে রাফা ছেড়েছেন ৬ লাখ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫১, ১৭ মে ২০২৪
ইসরায়েলি অভিযানের মুখে রাফা ছেড়েছেন ৬ লাখ ফিলিস্তিনি
সংগৃহীত ছবি

ফিলিস্তিনিদের শেষ নিরাপদ আশ্রয়স্থল রাফায় সব ধরনের আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। স্থল অভিযানের পাশাপাশি আকাশ থেকেও ফেলা হচ্ছে বোমা। এতে বাধ্য হয়ে রাফা ছেড়েছেন ৬ লাখ ফিলিস্তিনি।

তাছাড়া ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় সেনা সংখ্যা আরো বাড়ানোর পরিকল্পনা করছে। কারণ তারা সেখানে অভিযান আরো জোরালো করতে চায়। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের কাছে রাফা ছিল একমাত্র নিরাপদ স্থান। সেখানেও এখন হামলা চালাচ্ছে দখলদার বাহিনী।

গত সপ্তাহে রাফা থেকে অন্তত ছয় লাখ ফিলিস্তিনি অন্যত্র চলে গেছেন। একইভাবে উত্তর গাজা থেকেও সরে যাচ্ছেন বহু ফিলিস্তিনি।

Advertisement

গত ৭ অক্টোবরের পর অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে ৩৫ হাজার ২৭২ জনকে হত্যা করেছে ইসরায়েল। তাদের হামলায় আহত হয়েছেন ৭৯ হাজার ২০৫ জন।

এর আগে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। সেখানে এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি শিশু নিহত হয়েছেন।

এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা গাজায় অভিযান বন্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। দেশটি বলেছে, দক্ষিণ গাজায় অভিযান অবশ্যই বন্ধ করতে হবে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ইসরায়েল
লিংক সফলভাবে কপি হয়েছে!