ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মেক্সিকো সীমান্তে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধ্বসে পড়েছে রাস্তাঘাট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫১, ১৩ মে ২০২৪
মেক্সিকো সীমান্তে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধ্বসে পড়েছে রাস্তাঘাট
ফাইল ফটো

লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে।

রোববার (১২ মে) স্থানীয় সময় সকালে মেক্সিকো-গুয়াতেমালা সীমান্তের কাছে চিয়াপাস উপকূলে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। এটির উৎপত্তিস্থল ছিলো ভূ-গর্ভের ৭৫ কিলোমিটার (৪৬.৬ মাইল) গভীরে।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে মেক্সিকোর ন্যাশনাল সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, প্রামিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা।

এদিকে গুয়েতেমালার দুর্যোগ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের ফলে একাধিক স্থানে অবকাঠামোর ক্ষতি হয়েছে। সংস্থাটি জানিয়েছে, মেক্সিকোর সীমান্তবর্তী কোয়েটজালতেনাঙ্গো এবং সান মার্কোসে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সড়কসহ ভূমিধসেরও খবর পাওয়া গেছে।

মার্কিন সুনামি সতর্ককেন্দ্র ও মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই।

১৯৭৬ সালে গুয়েতেমালায় সাড়ে সাত মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটিতে প্রায় ২৩ হাজার লোকের মৃত্যু হয়। স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্প ছিল এটি।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!