ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ায় সেতু থেকে নদীতে বাস পড়ে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১০, ১১ মে ২০২৪
রাশিয়ায় সেতু থেকে নদীতে বাস পড়ে নিহত ৭
ফাইল ছবি

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে সেতু থেকে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। শুক্রবার (১০ মে) দেশটির জরুরি মন্ত্রণালয়ের স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

রুশ তদন্তকারী কমিটি জানিয়েছে, বাসটিতে ২০ জনের মতো যাত্রী ছিল।  

বাসটি দুর্ঘটনার কবলে পড়লে স্থানীয়রা ওই নদীতে নেমে উদ্ধার কাজে অংশ নেয়। এ ঘটনায় স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। 

Advertisement

কর্তৃপক্ষের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বাসটি আচমকা দিক পরিবর্তন করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে প্রায় সম্পূর্ণ ডুবে যায়। এ ঘটনায় ওই বাসের চালককে আটক করা হয়েছে বলে জানা গেছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: রাশিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!